IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> বগুড়ার আদমদীঘিতে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা

বগুড়ার আদমদীঘিতে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মূর্তি ভাঙচুর, বাড়িঘড়ে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে “সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাড়াও বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ সংগঠনের প্রায় দের হাজার নেতাকর্মীরা উপজেলায় একত্রিত হন। পরে সেখান থেকে শান্তি ও সম্প্রীতি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্য়ালয়ে গিয়ে শেষ করেন।

দলীয় কার্যালয়ের সমানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নজিমুল হুদা খন্দকার, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, ইউপি চেয়ারম্যান খন্দকার সামছুল হক, বেলাল হোসেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই।

বক্তারা বলেন, আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই। এই দেশ ধর্ম নিরপেক্ষতার দেশ। এখানে যে যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবেন। কিন্তু একটি কুচক্রী মহল দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মূর্তি ভাঙচুর, বাড়িঘড়ে অগ্নিসংযোগ ও হামলা করেছে। দেশের যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় প্রস্তুত আছে। অতিসত্বর সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31