IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে সরকারি গাছ বিক্রি করলেন ইউপি সদস্য ও চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে সরকারি গাছ বিক্রি করলেন ইউপি সদস্য ও চেয়ারম্যান

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে রাস্তার ধারে থাকা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও চেয়ারম্যানের বিরুদ্ধে। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন জোড় পাইকড়তলা মোড়ের ৩টি কড়াই গাছের কাঠ ও খড়ি বিক্রি করেছেন তারা। গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিয়ার নির্দেশে ০১নং ওয়ার্ড সদস্য মশিউর রহমান সান্তাজুল এসব গাছের কাঠ ও খড়ি বিক্রি করেন৷

পানির দামে মাত্র সাড়ে ৯ হাজার টাকায় গাছের কাঠ ও খড়ি কিনে নিয়েছেন ব্যবসায়ী একই ইউনিয়নের সরজন গ্রামের হাবিবুর রহমানের ছেলে কবির আলী। স্থানীয় বাসিন্দা ও কাঠ ব্যবসায়ীরা বলছেন, প্রায় ৪ দশকের বেশি বয়সের ৩টি কড়াই গাছের মোটা ডাল ও খড়ির বাজারমূল্য অন্তত ৪০-৪৫ হাজার টাকা। বিএমডিএ-এর কোনরকম অনুমতি বা যোগাযোগ ছাড়াই এসব কাঠ ও খড়ি বিক্রি করেছেন ইউপি সদস্য।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, গত ১০ দিন আগে পল্লী বিদুৎ সমিতির কর্মীরা বিদ্যুৎ সংযোগের কারনে গাছগুলো কেটে রেখে যায়। এরপর রাস্তার ধারেই পড়েছিল গাছের ডালপালাগুলো। পরে চেয়ারম্যানের সাথে পরামর্শ করে ইউপি সদস্য মশিউর রহমান সান্তাজুল সেগুলো বিক্রি করেন। ঘটনা জানতে পেরে ইতোমধ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেছেন। রাস্তার ধারের গাছগুলোর মালিকানা বিএমডিএ-এর আওতাধীন, এমন তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।

ইউপি সদস্যের কাছ থেকে ২ হাজার টাকা বায়না (প্রাথমিক জামানত) দিয়ে গাছগুলো উঠিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছিলেন কবির আলী। তিনি বলেন, কার গাছ বা গাছের মালিক কে এসব বিষয়ে আমি কিছুই জানি না। বিদ্যুৎ অফিসের লোকজন গাছগুলো কেটে রেখে যাওয়ার পর চেয়ারম্যানের সাথে কথা বলে মেম্বার আমার কাছে বিক্রি করেছে। প্রথম দিনে একটি গাছের ৪৪ মণ খড়ি পাঠিয়েছি। বাকি খড়ি ও কাঠ পড়ে আছে।

কবির আলীর এক শ্রমিক জানান, প্রথম দিন বিদ্যুৎ অফিসের লোকজনের উপস্থিতিতে গাছগুলো আমরাই কেটেছিলাম। পরে কয়েকদিন পড়ে থাকার পর মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে আমাদের মহাজন গাছগুলো কিনে নিয়েছে। রাস্তার ধারের গাছগুলো কার এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, গাছগুলো সরকারি, এব্যাপারে কোন সন্দেহ নাই। কিন্তু চেয়ারম্যান-মেম্বারের থেকে কিনে নিয়েই উটানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দা পঞ্চাশোর্ধ গরিবুল্লাহ বলেন, কয়েকদিন আগে সরকারি কারেন্টের লোকজন (বিদুৎ অফিসের কর্মীরা) গাছগুলো এসে কেটেছে। শুনলাম কারেন্টের তারের নাকি অসুবিধা হচ্ছিলো তাই কেটেছে। পরে কয়েকদিন পড়েছিল। সোমবার (১৮ অক্টোবর) থেকে শ্রমিকরা গাছগুলো কাটা শুরু করেছে এবং গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম, তারা নাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের কাছ থেকে গাছগুলো কিনে নিয়েছে।

গোবরাতলা ইউনিয়ন পরিষদের সদস্য মশিউর রহমান সান্তাজুল জানান, আমি সরকারি লোক। সরকারি গাছ কেটেছি। যার যা ইচ্ছে করবে। চেয়ারম্যানের সাথে কথা বলেই গাছগুলো বিক্রি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিয়া বলেন, বিএমডিএ-এর গাছগুলো আমরা বিক্রি করেছি। সেখান থেকে যা অর্থ আসবে ইউনিয়ন পরিষদের কোষাগারে জমা করা হবে। বিএমডিএ-এর অনুমোদন নিয়ে বিক্রি করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি গাছ বিক্রি করেছি। এতে আমার নামে মামলা হলে সেখানে মোকাবেলা করবো।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে সরেজমিন পরিদর্শন করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র সহকারী প্রকৌশলী আবু শাদাত মোহাম্মদ সায়েম। তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিশ্চিত হয়েছি গাছগুলো বিএমডিএ-এর। বৈদ্যুতিক তার সংযোগ দেয়ার জন্য গাছগুলো কাটা হয়েছিল। কিন্তু আমাদের সাথে কোনধরনের যোগাযোগ বা কোন অনুমতি ছাড়াই পড়ে থাকা গাছগুলো বিক্রি করেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য। এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31