IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> সংস্কারের অভাবে সামান্য বৃষ্টির পানিতে বদলগাছী হাট-বাজারে জলবদ্ধতা

সংস্কারের অভাবে সামান্য বৃষ্টির পানিতে বদলগাছী হাট-বাজারে জলবদ্ধতা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : সামান্য বৃষ্টি হলেই বদলগাছীর সদরের হাট-বাজারের অলি গলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সংস্কার আর সচেতনার অভাবে দিনের পর দিন ধরে উপজেলা সদরের প্রধান এই হাট বাজারের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে রয়েছে। একদিকে জলাবদ্ধতা অন্যদিকে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে বাজারের ব্যবসায়ীরা। পাশাপাশি বাজারে আসা ক্রেতা ও বাজার সংলগ্ন প্রধান দুটি স্কুলে আসা শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

ব্যবসায়ীদের অভিযোগ, বাজার থেকে প্রতিবছর প্রায় অর্ধ কোটি টাকা রাজস্ব আদায় করছে সরকার। তারপরেও বাজার উন্নয়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জোর দাবি জানিয়েছেন সকল ব্যবসায়ীরা।

সরেজমিনে বদলগাছী হাট বাজার ঘুরে দেখা যায়, কাঁচা বাজার, মাছ বাজার, পাইকারী বাজার ও সুপারী বাজার ও আটচালা বাজারের গলি সহ প্রতিটি ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। হাটের দিন বাজারের ফুটপাতের ব্যবসায়ীরা প্রকাশ্যে ড্রেনের ভিতর পচা মাছ-সবজি ও পচা খাবারসহ ময়লা-আবর্জনা ফেলছে। ফলে ড্রেনগুলো ভরে গেছে। ড্রেনের পাশ দিয়ে চলাচল করতে গেলেই নাকে আসে পচা ময়লা-আবর্জনার দুর্গন্ধ।

বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান, মাসুদ রানা, সহিদুল ইসলাম,ফিরোজ হোসেনসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রেনেজ ব্যবস্থা নষ্ট থাকায় এমন সমস্যা সৃষ্টি হচ্ছে। নামেই আছে হাট -বাজারের কমিটি থাকলেও কাজ করেনা তারা। প্রতিবছর এই হাট-বাজার থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা রাজস্ব আদায় করে সরকার। অথচ কয়েক বছর ধরে বাজারে ক্রেতা-বিক্রেতা ও জনগণের নেই কোনো নাগরিক সুবিধা। আমরা বিষয়টি বাজার কমিটিকে অনেকবার অবগত করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। প্রায়ই বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টিতে বাজারের যে পরিস্থিতি হয় তাতে দ্রæত ড্রেন সংস্কার না করা হলে ব্যবসা করা অসম্ভব হয়ে যাবে।

এ বিষয়ে হাট বাজার বণিক সমিতির সভাপতির সাথে কথা বললে তিনি বলেন স্থানীয় আজাদ মেম্বারকে বিষয়টি জানালে সামান্য কাজ করেন তিনি। পূর্বের ইউএনও স্যারদের হাট-বাজারের সমস্যার বিষয়টি জানিয়ে ছিলাম হাট-বাজার সংস্কারের জন্য কিন্তু কোন প্রকার কাজ হয়নি। বর্তমান ইউএনও স্যার কে বিষয়টি জানানো হয়নি। তিনি আরও বলেন হাটের সিংহ ভাগ অর্থ ইউনিয়ন পরিষদ পায় কিন্তু তারাও ঠিক মতো কাজ করেনা।

হাট ইজারাদার সাথে কথা বললে তিনি জানান, বৃষ্টি ছিলনা তাই কাজ করেনি সুইপার। আকাশ ভালো হলে সুইপার দিয়ে ড্রেন পরিস্কার করা হবে। হাট-বাজারের পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় এই সমস্যা হচ্ছে।

এ ব্যপারে বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন হাট কমিটির সভাপতি আব্দুস সালামের সাথে কথা বললে তিনি জানান, ইতি পূর্বে আমি নতুন করে ড্রেন করার জন্য উদ্যোগ নিয়ে ছিলাম কিন্তু বদলগাছী সরকারি পাইলট হাই স্কুলের মাঠ দিয়ে ড্রেন দিতে দেয়নি স্কল কর্তৃপক্ষ। তবে আগামীতে নিচু স্থান গুলো উচু করার ব্যবস্থা করা হবে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। তবে বাজারের এমনি পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্যবসায়ী ও জনগণের অসচেনতার কারণে। প্রতিদিন ময়লা-আবর্জনা দিয়ে ড্রেনগুলো ভরে রাখেন তারা। এজন্য মূলত পানি নিষ্কাশন সমস্যা হয়। সবাই যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে তাহলে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা কমে যাবে। তবে আমি ড্রেনের বিষয়টি দেখবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31