ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” স্লোগানকে সামনে রেখে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
বিশাল র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় উপজেলা চত্বরে এসে র্যালিটি শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশ ও র্যালিতে অংশগ্রহণ করেন নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন, চাপিলা ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ও স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।


