ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহর আখড়াবাড়ীর উন্মুক্ত মঞ্চ মাঠ সংলগ্ন কালী নদী থেকে আনুমানিক (৩০) বছর বয়সী অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে স্থানীয়রা কালীনদীতে লাশ ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
তবে প্রাথমিকভাবে মরদেহটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সাধারণ জনগণ ধারনা করছেন ২/৩ দিন ধরে মরদেহটি নদীতে ডুবে ছিলো আজ ভেসে উঠেছে।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে লাশটির এখনো পরিচয় পাওয়া যায়নি।


