IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে প্রার্থীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা

রাণীনগরে প্রার্থীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর রাণীনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ১১ নভেম্বর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনের আচরনবিধি ও অন্যান্য নিয়ম সম্পর্কে প্রার্থীদের অবহিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় নির্বাচনের আচরনবিধি ও অন্যান্য নিয়ম সম্পর্কে অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

এছাড়াও দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা রেজাউল ইসলাম (উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), আশিষ কুমার ঘোষ, মাহবুবুর রহমান, ডা: আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পরিষদ সিএ আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ মুলক ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি প্রার্থীকে অবশ্যই নির্বাচনী আচরনবিধি ও সকল নিয়ম-কানুন সম্পর্কে প্রথমে ভালোভাবে জানতে হবে। যদি কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি বা কোন নিয়ম ভঙ্গ করার অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও কোন প্রার্থীর কোন অভিযোগ থাকলে স্ব স্ব রির্টানিং কর্মকর্তা বরাবর জানানোর আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার নির্বাচনে অংশগ্রহণকারী সকল চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা প্রার্থীদের মনোনয়নপত্র চূড়ান্ত ভাবে যাচাই ও বাছাই অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২নং কাশিমপুর ইউনিয়নে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31