ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতা ও উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্প্রীতি মঞ্চ এর উদ্যোগে বাঙালী ঐক্য সমাবেশ ও মানববন্ধন এবং প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে সম্প্রীতি মঞ্চ পটুয়াখালীর ব্যানারে সাম্প্রদায়িক সহিংসতা ও উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাঙালী ঐক্য সমাবেশ ও মানববন্ধন এবং প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠানে সাংস্কৃতিক ও মুক্তমনা ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন, সমাবেশের অন্যতম উদ্যোক্তা খন্দকার ফরহাদ জামান বাদল, নাসরিন মোজাম্মেল এমা, এ্যাড. সৌমেন্দ্র চন্দ লাল শৈলেন, স্বপন ব্যানার্জী, শ.ম দেলোয়ার হেসেন দিলিপ, আতিকুজ্জামান দিপু, সুভাষ চন্দ, বীর মুক্তযোদ্ধা শাহজাহান খান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অতুল চন্দ্র দাস, অশোক দাশ, ফরিদুজ্জামান খান, কাজল বরন দাস, মুশফিকুর রহমান মামুন খান, অহিদুজ্জামান রানা, রবিউল আমিন বাবুল, রুমা রানী দে, আনোয়ার হোসেন বাদল, কাজী দিলিপ, জাহাঙ্গীর হেসেন মানিক, মাসুদ আলম বাবুল প্রমুখ।

এ সময় সাম্প্রদায়িক ও উগ্র সন্ত্রাসবাদ বিরোধী গণসংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এ প্রতিবাদ সমাবেশ দুপুর ১ টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানের আয়োজকরা ব্যতিক্রমী একটি দৃশ্য উপস্থাপন করেন। দৃশ্যটিতে একজন মুসলমান, একজন হিন্ধু, একজন বুদ্ধ ও একজন খ্রীস্টান সাজিয়ে সম্প্রীতির বার্তা উপস্থিত সকলকে আকৃস্ট করেছে।


