ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামইরহাট শাখা।
শুক্রবার (২২ অক্টোবর) রাত ৯ টায় মানবাধিকার কমিশন কার্যালয়ে ধামইরহাট উপজেলার মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসানের উদ্যোগে পূনঃনির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক শামীম রেজা, মহিলা বিষয়ক সম্পাদিকা তমা আকতার, কমিটির সদস্য ফতেহুল কবির, রুহেল আহমেদ, ফজলে রাব্বী প্রমুখ।
এছাড়াও দিনব্যাপী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন।


