IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে গণ অনশন-অবস্থান-বিক্ষোভ

ঝালকাঠিতে গণ অনশন-অবস্থান-বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণ অনশণ-গণ অবস্থান ও বিক্ষিভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রাজাপুর প্রেসক্লাব চত্তরে ২৩ অক্টোবর’২১ সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত “ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই” স্লোগানকে ধারণ করে সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়নের দাবিতে উপজেলার সকল পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যদের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্র থেকে বেধে দেওয়া সময় দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খাইরুল ইসলাম সরফরাজ অনশনকারীদের মুখে খাবার তুলে এই প্রতীকী অনশণ ভাঙ্গান। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।

এসময় বক্তব্য প্রদান করেন, পূজা উদযাপন পরিষদের রাজাপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সঞ্জিব কুমার বিশ্বাস, সহ সভাপতি রতন দেবনাথ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয় রাম তেওয়ারী, সাধারণ সম্পাদক বাবু নিত্যানন্দ সাহা, রাজাপুর কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি প্রান বল্লব সাহা, বাজার মন্দিরের সভাপতি শ্যামল কর্মকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার, দেবাশীষ ঘরামী দেবু, দুলাল তেওয়ারি, বিপ্রদাশ মাতুব্বর, অনিল চন্দ্র শীল, বিজন কৃষ্ণ হালদার সহ ৬ ইউনিয়নের পূজা উদযাপন কমিটি এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার।

এসময় অনশণ কারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি পরিচালক মনিরুজ্জামান মনির, ঝালকাঠি-১ আসনের সাংসদ বজলুল হক হারুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31