ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহী-৬ বাঘা-চারঘাট এর সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের শাশুড়ী বিশিষ্ট সমাজ সেবিকা ও মহীয়সী নারী রোকেয়া বেগম আর নেই। শুক্রবার (২২ অক্টোবর) বিকেল চার টায় বয়সের ভারে ঢাকার গুলশানে তাঁর মেয়ে-জামাতার বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি—রাজিউন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৩ পুত্র এবং ২ কন্যা ও জামাতাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। রোকেয়া বেগম আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের প্রয়াত সমাজ সেবক ভোলাই হাজীর কন্যা এবং রাজশাহী শহরের বাসিন্দা প্রয়াত সমাজ সেবক আরশাদ আলীর স্ত্রী। মরহুমের ব্যক্তি জীবনে সদালাপী, পরোপকারী ও দুর-দৃষ্টিসম্পূর্ণ নারী ছিলেন।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় বাঘা উপজেলার আড়ানী সরকারি মনোমহিনী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা এবং রাজশাহী মহানগরীর মনিবাজারে বাদ যোহর দ্বিতীয় জানাজা নামাজ শেষে নগরীর হেতেম খাঁ গোরস্থানে প্রয়াত স্বামী ও জ্যৈষ্ঠ সন্তানের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। তাঁর পৃথক দুটি জানাজায় উপস্থিত ছিলেন আড়ানী এলাকার হাজার-হাজার মানুষসহ চারঘাট-বাঘার আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।

এদিকে মরহুমের স্মৃতি চারণ ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন, চারঘাট-বাঘার সাংসদ ও বর্তমান সরকারের প্ররাষ্ট্র প্রতিমন্ত্রী জামাতা, রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, রাজশাহী সিটি মেয়র, রাজশাহী জেলা আ’লীগের সহ সভাপতি, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সবাইকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে। যিন আমাদেরকে রেখে আজ চলে গেলেন তিনি একজন সমাজ সেবিকা এবং মহীয়সী নারী ছিলেন। রাজনৈতিক মতবিরোধ ভুলে আমরা যেন তাকে ক্ষমা করে দেই। তার পরিবারের খোঁজ খবর নেয়াটাও আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। বক্তারা শোকসপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করাসহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


