ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ।
শনিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলা শহরের পৌর পার্কে এ কর্মসুচি পালিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডাবলু কুমার ঘোষ, সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সঞ্জিব সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


