ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে হোমিওপ্যাথি বোর্ডের চলমান ডিএইচএমএস কোর্সের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম, বোর্ড সদস্য এসএম মিল্লাত হোসেন। এর আগে তিনি রাজশাহী থেকে সোমবার দুপুরে রহনপুর হোমিও কলেজ কেন্দ্রে এসে পৌঁছলে তাকে স্বাগত জানায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃহাবিবুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সাবেক অধ্যক্ষ ডাঃ মফিজউদ্দিন, ডাঃ আশরাফুল ইসলাম, মুসা মার্চেন্ট।
এছাড়া তার সফর সঙ্গী ছিলেন, রাজশাহী হোমিও কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, ঈশ্বরদী হোমিও কলেজের অধ্যক্ষ ডাঃ আরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ জাকির হোসেন ও প্রভাষক ডাঃ মোস্তাফিজুর রহমান, হোমিও ডক্টরস এসোশিয়েশন, রাজশাহী জেলা শাখার সভাপতি ডাঃ মাহিদুজ্জামান প্রমূখ।


