IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> নগর-গ্রাম >> সহিংস উগ্রবাদ প্রতিরোধে পাবনায় প্রশিক্ষণ

সহিংস উগ্রবাদ প্রতিরোধে পাবনায় প্রশিক্ষণ

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : সহিংস উগ্রবাদ প্রতিরোধে পাবনায় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রতিশ্রুতির আয়োজনে ও রুপান্তরের সহযোগিতায় পাবনা প্রতিশ্রুতির কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পাবনা প্রতিশ্রুতির পরিচালক মনির হোসেনের সঞ্চালনায় রোববার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান।

আরও বক্তব্য রাখেন, পাবনা প্রতিশ্রুতির উপ পরিচালক খোন্দকার বোরহানুর হাসান।

ইউরোপীয়ান ইউনিয়ন এবং হেলভেটাস এর অর্থায়নে সোমবার দুইদিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক মমতা চাকলাদার।

প্রশিক্ষণ প্রদান করেন করেন, সিএসও পিভিই ক্যাপাসিটি বিল্ডিং ইন বাংলাদেশ এন্ড শ্রীলংকা এর প্রকল্প সমন্বয়কারী রওনক বর্মন।

প্রশিক্ষণে সহিংস উগ্রবাদ প্রতিরোধে মাল্টি স্টেকহোল্ডারদের সমন্বয়ে ২০ সদস্য বিশিষ্ট ডিষ্ট্রিক ফ্লাটফর্ম কমিটির সভাপতি আব্দুল মতিন খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী, সহ সভাপতি মুহাম্মদ ইমামুল ইসলাম, শ্রী চন্দন কুমার ঠাকুর, পূর্নিমা ইসলাম, সদস্য আফরোজা খাতুন ছবি, মাওলানা আব্দুস শুকুর, হেনা গোস্বামী, মারুফা মঞ্জুরী খান, আব্দুর রব মন্টু, নাজিরা পারভিন, এম এ আলিম রিপন, এস এম সালাউদ্দিন সোহাগ, আসমাউল আম্বিয়া কল্পনা, ফিরোজ আলম মিয়া, আশরাফুল ইসলাম ও আসমানী খাতুন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণে উগ্রবাদ সম্পর্কে ধারণা এবং প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে কি ধরণের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে সে বিষয়য়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সহিংস উগ্রবাদ একটি সামাজিক ব্যধি। এ ব্যাপারে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। স্কুল কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পৃক্ততায় এই উগ্রবাদ থেকে সচেতনতামূলক প্রচারণা এবং সামাজিক সম্প্রতি প্রতিষ্ঠায় কাজ করা সম্ভব বলে জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930