IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> সান্তাহারে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

সান্তাহারে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ডিবি পুলিশ পরিচয়ে ওষুধের দোকানে চাঁদাবাজির সময় সুজন হোসেন (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ার এলাকায় মেহেরুন নেছা ফার্মেসির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সুজন নাটোর লালপুর উপজেলার গোপালপুর গ্রামের সেন্টুর ছেলে। এ সময় তার সাথে থাকা আরেক প্রতারক সান্তাহারের কথিত সাংবাদিক মিরু হাসান বাপ্পী কৌশলে পালিয়ে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মেহেরুন নেছা ফার্মেসির মালিক শফিকুল ইসলাম ভুট্টু জানান, উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা গ্রামের জনৈক মনছুর আলীর ছেলে কথিত সাংবাদিক মিরু হাসান বাপ্পী ওই প্রতারক সুজনকে ডিবি সাজিয়ে সোমবার রাতে তার দোকানে নিয়ে আসেন। এরপর তার দোকানে মাদক জাতীয় ওষুধ বিক্রি করা হয় এমন অভিযোগ তুলে নানা ধরনের ঝামেলা শুরু করেন।

একপর্যায়ে তিনি বিরক্ত বোধ করেন এবং ঝামেলা এড়াতে তাদের ৫০০ টাকা দিয়ে বিদায় করেন। পরের দিন মঙ্গলবার দুপুর ১টার দিকে ফের তারা দুজন এসে আবারও টাকা দাবী করেন। টাকা না দিতে না চাওয়ায় গ্রেপ্তারের ভয় দেখান। এ সময় প্রতারক বাপ্পী ও সুজনের আচরন সন্দেহ জনক হওয়ায় তিনি পরিচয় পত্র দেখতে চান। তারা সেটি দেখাতে সক্ষম না হওয়ায় বাপ্পী কৌশলে দৌঁড়ে পালিয়ে যায় এবং সুজনকে আটক করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুজনকে অটক করে নিয়ে আসা হয়েছে। তবে সুজনের সাথে থাকা আরেক প্রতারক মিরু হাসান বাপ্পীকে আটক করা যায়নি। প্রতারকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31