IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা
Home >> নগর-গ্রাম >> ঝিকরগাছায় নারী উদ্যোক্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

ঝিকরগাছায় নারী উদ্যোক্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ঝিকরগাছা : ঝিকরগাছায় নারী উদ্যোক্তা কল্পনা খাতুন (২৮) এর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হওয়ায় তিনি সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নিকট অভিযোগ অভিযোগ দায়ের করেছেন। তিনি ঝিকরগাছা (কাটাখাল পালবাড়ি সংলগ্ন ‘স’ মিলের পাশে) গ্রামের মাহাবুবুর রহমানের স্ত্রী। সে তার অভিযোগে ৫ জনকে বিবাদী করেছেন।

বিবাদীরা হলেন, একই গ্রামের ইউনুস আলীর ছেলে মিরাজ হোসেন (২৯), আল-আমিন (৩১), মৃত জোহর সরদারের ছেলে ইউনুস আলী (৫৫), লুকমান আলীর ছেলে হাসান আলী (২৯) সহ লুকমান আলী (৬০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাদি কল্পনা খাতুন প্রাণিসম্পদ বিষয়ে ২০১৮ সালে যশোরের আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে লেয়ার পালনের উপর ট্রেনিং গ্রহণ করে বর্তমানে একজন সফল উদ্যোক্তা। “মেসার্স কল্পনা লেয়ার ফার্ম” নামে তার বাড়িতে একটি মুরগীর ফার্ম রয়েছে। বর্তমানে একটি কুচক্র মহল তার বিরুদ্ধে সড়যন্ত্র করছে। উক্ত বিবাদীদ্বয় তার প্রতিবেশী। ১,২ ও ৩নং বিবাদীদেরও একটি মুরগীর ফার্ম রয়েছে। কিন্তু ৪ ও ৫নং বিবাদীর কু-পরামর্শে ১,২ ও ৩নং বিবাদী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারসহ পরিবারের উপর অহেতুক ঝমেলা সৃষ্টি করে হয়রানি করছে। তার কার্যক্রম পরিচালনা করতে বাঁধা প্রদান করছে এবং তার সহ তার পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি প্রদান করছে।

ঘটনার বিষয়ে ১নং বিবাদী মিরাজ হোসেন বলেন, তারা মুরগী পোষে আমাদের গন্ধ লাগে আমি নিষেধ করেছি এবং এই বিষয় নিয়ে বসাবসি হয়। কিন্তু তারা মুরগী বিক্রয় করতে চেয়েছে। তবে তার মুরগী বিক্রয় করেনি। তার সহ তার পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বিকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুল হক বলেন, আমার নিকট একটি অভিযোগ এসেছে। একজন উদ্যোক্তা আর একজনের বিরুদ্ধে গিয়ে কাজ পরিচালনা করতে পারবে না। আমি উক্ত বিষয়টির উপর দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930