ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন (নয়ন)।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, মৎস্য অফিসার রোজিনা পারভীন, প্রাণী সম্পদ অফিসার ডা: আশিষ দেবনাথ, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নূরল হক মাষ্টার।
আরও উপস্থিত ছিলেন, আদাতলা বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আবু জামান, প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাট সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।


