ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় আস্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস ট্রেনে চলন্ত ট্রাকের ধাক্কায় ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তবে কোন হতাহতে ঘটনা হয়নি। দুর্ঘটনার পরে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের বাস টর্মিনাল এলাকার কাছাকাছি মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ঢালারচর এক্সপেপ্রস। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে একটি চলন্ত রড বহনকারী ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের ক্রসবার নামানো ছিলোনা। দায়িত্বরত গেটম্যান তখন সেখানে ছিলেন না। ট্রাকচালক সম্ভবত রাতভর গাড়ি চালানোর ক্লান্তিতে ঝিমাচ্ছিলেন। ট্রেনের উপস্থিতি খেয়াল না করেই গাড়ি চালানোর কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করছে তারা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, সকাল ৬ টার সময় এই দূর্ঘটনার কখা আমরা জানতে পারি। ঘটনাস্থলে এসে বিষয়টি পর্যবেক্ষন করে রাজশাহী থেকে বিকল্প ইঞ্জন এনে দুপুর ১টার দিকে ৭ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে।


