IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ‘পুলিশের সেবা সহজ করা হচ্ছে’

‘পুলিশের সেবা সহজ করা হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে প্রযুক্তি নির্ভর পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে। এর ফলে জনগনের সেবা প্রাপ্তি সহজ হবে।

প্রতিমন্ত্রী আজ শনিবার সিংড়া উপজেলা কোর্ট মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিংড়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে অত্যাধুনিক সেবা কেন্দ্রের হট লাইন-৯৯৯ চালু করা হয়েছিল। এ পর্যন্ত ঐ সেবা কেন্দ্র হটলাইনে ২ কোটি ১৭ লক্ষ ফোন কল গ্রহন করে বিভিন্ন নাগরিক সেবা প্রদান করেছে।

তিনি বলেন, অসুস্থতা, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া, অগ্নিকাণ্ড, আক্রান্ত হওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ, ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবা প্রতিষ্ঠান কল সেন্টার সেবা প্রদান করেছে। সেবা প্রদানের পরিধি ক্রমশ বাড়ছে।

জুনাইদ পলক বলেন, প্রযুক্তির মাধ্যমে পুলিশ বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। দেশের এক হাজার থানাকে দ্রুতগতির ইন্টারনেট অপটিক্যাল ফাইবার ক্যাবলের আওতায় আনার কাজ চলছে। অনলাইনে সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করার নাগরিক সেবা কার্যক্রম চালু করার লক্ষ্যে দেশের পাঁচটি থানাতে পাইলটিং কাজ চলছে।

অচিরেই সকল থানায় এই কার্যক্রম চালু করা হবে এবং এর ফলে ঘরে বসেই মানুষ পুলিশের কাঙ্খিত সেবা পাবে জানিয়ে তিনি বলেন, দূর্নীতি ও হয়রানি বন্ধে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে মুক্ত করেছেন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান ইতোমধ্যে মন্ত্রীসভায় অনুমোদন দেয়া হয়েছে, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন। সংসদের অধিবেশন বসলেই অনুমোদন দিয়ে তা আইন হিসেবে কার্যকরি হবে।

পরে প্রতিমন্ত্রী উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে তিন লাখ ৫৫ হাজার টাকার চেক এবং আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে উপজেলার ৯৫টি পূজা মন্ডপের অনুকূলে ৪৭ টন চালের বরাদ্দপত্র বিতরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31