ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৫০ পিস অ্যাম্পুল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো, উপজেলার সান্তাহার পৌরসভার সাঁতাহার মহল্লার মৃত আফজাল সরদারের ছেলে জামাল সরদার (৫০)। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১২.৩০ ঘটিকার সময় সান্তাহার পৌর শহরের সাঁতাহার এলাকায় সড়কে দাঁড়িয়ে মাদক ব্যবসায়ী অ্যাম্পুল বিক্রি করছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অ্যাম্পুলসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ৫০ পিস অ্যাম্পুল উদ্ধার করা হয়েছে।


