IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> নাটোরে কাউন্সিলরদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নাটোরে কাউন্সিলরদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে পৌরসভার কাউন্সিলরদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার লক্ষ্যে নাটোর জেলার পৌরসভাসমূহের কাউন্সিলরগণের অংশগগ্রহনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে। ‘পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ’ শীর্ষক দুই দিনের এই প্রশিক্ষণে জেলার বড়াইগ্রাম, গোপালপুর ও নলডাঙ্গা পৌরসভার কাউন্সিলরগণ অংশগ্রহণ করছেন।

বৃহস্পতিবার সমাপনী দিনে বিকেলে অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

ভার্চুয়াল প্লাটফর্ম ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক (উপ সচিব) মোহাম্মদ শফিকুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ গোলাম রাব্বী, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ, নাটোরের ভারপ্রাপ্ত উপ পরিচালক মোহাম্মদ নাদিম সারওয়ার প্রমুখ।

পৌরসভা আইন-২০০৯ এর বিধিমালা, সম্পদ আহরণ, কর তফশীল, উন্নয়ন প্রকল্প গ্রহণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ও কোর্স সমন্বয়ক খালিদ হাসান।

এর আগে গত ২৪ ও ২৫ অক্টোবর জেলার সিংড়া, গুরুদাসপুর ও নাটোর পৌরসভার কাউন্সিলরগনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31