ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ২৪ পুড়িয়া গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার সকালে উপজেলার পূর্ব বালুভরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবুজ হোসেন (২৬) ও হযরত আলী (৩৬) পূর্ব বালুভরা গ্রামের বাসিন্দা।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বালু ভরা গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় এলাকার একটি পুকুর পার থেকে ২৪ পুড়িয়া (৩৬ গ্রাম) গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news