ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে থানার ওসি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, নন্দীগ্রাম পৌর সভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা।
আরও বক্তব্য রাখেন, মোশারফ হোসেন, মাও. ইদ্রিস আলী, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ সভাপতি একেএম ফজলুল হক কাশেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি তীর্থ সলিল রুদ্র, ব্যবসায়ী ইউনুস আলী ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহ সভাপতি মহানন্দ রায় প্রমুখ।
জেলা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি পরিচালনা করেন থানার এসআই বিকাশ চক্রবর্তী।


