IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে পারিবারিক কবরস্থান সহ বাড়ির জমি দখল করার অভিযোগ উঠেছে একটি গ্রুপের উপরে।

শনিবার (৩০ অক্টোবর) রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে নিজের পরিবার ও সম্পত্তি বাঁচাতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন মৃত আহছান উল্লাহ হাওলাদের ছেলে বাইপাস এলাকার বাসিন্দা মোস্তফা ও তার স্ত্রী কামরুন নাহার।

লিখিত বক্তব্যে মোস্তফা বলেন, ১৯৯৪ ও ১৯৯৬ সালে রাজাপুর বাইপাস মোড়ের কাঠালিয়া সড়কে সাহাবুদ্দীন মৃধার ও সেলিম গং এর কাছ থেকে কাছ থেকে মোট ২৯ শতক জমি ক্রয় করে বসতঘর নির্মান করা হয় এবং বাকী জমিতে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া সহ, পারিবারিক কবরস্থান নির্মাণ করা হয়। যেখানে আমার মায়ের কবর রয়েছে। কিন্তু প্রতিপক্ষ সরোয়ার তালুকদারের নেতৃত্বে এনামুল হক স্বপন, মনির বিশ্বাস সহ একদল সন্ত্রাসী বাহিনী গত ১০ সেপ্টেম্বর ভোররাতে জোড়পূর্বক আমার বসত বাড়িতে ডুকে হামলা চালায় এবং আমাদেরকে মারধর করে। তাৎক্ষনিক ৯৯৯ তে কল দিয়ে জীবন রক্ষা পেলেও রক্ষা পায়নি মায়ের কবরসহ পারিবারিক কবরস্থান। থানা পুলিশ আসার আগেই প্রতিপক্ষরা আমার মায়ের কবরের উপরে একখানা টিনের ঘর স্থাপন করে।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গত ৭ অক্টোবর প্রতিপক্ষরা পুনরায় আমার বসত বাড়িতে হামলা চালালে আমি ঝালকাঠি বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হলে আদালত শান্তি শৃংখলা রক্ষার জন্য অফিসার ইনচার্জ রাজাপুর থানাকে ১১ অক্টোবর আদেশ দেন। এ আদেশ অমান্য করে প্রতিপক্ষরা পূনরায় গত ২৩ অক্টোবর পূনরায় হামলা চালিয়ে আমার ঘরবাড়ি ভাংচুর করে মালামাল লুট করে ঘন্টাখানেক তান্ডবলীলা চালিয়ে মায়ের কবরের উপরে পূনরায় আরো একটি ঘর স্থাপন করে এবং চাঁদাদাবী করে জীবন নাশের হুমকি প্রদান এবং থানার পেন্ডিং মামলায় ঢুকিয়ে বাড়ি ছাড়া করবে বলে শাসিয়ে যায়। এসময় প্রত্যক্ষদর্শীরা কেউ সাক্ষী দিলে তাদেরকেও খুন জখমের হুমকি দিয়ে চলে যায় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ দম্পতি যাতে এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায় তার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31