ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিককরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার সকা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে (ভার্চুয়ালে) উদ্বোধন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ।
পরে ৪৯০০ জনের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।


