IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

বদলগাছীতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : সকল রাজনৈতিক দলের কমিটিতে এক তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করার দাবীতে নওগাঁর বদলগাছীতে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর আয়োজনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন-এসডিসি’র সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের কারিগরি সহায়তায় খাঁন ফাউন্ডেশন পিপ ট্রাস্ট, রূপান্তর ও ডেমক্রেসিওয়াচ বাংলাদেশের ৬টি বিভাগে ’অপরাজিতা’ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

এই প্রকল্পের উদ্দেশ্য নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সরকারের’ বিশেষ করে স্থানীয় সরকারের বিভিন্ন কাঠামোতে এবং রাজনৈতিক দলে নারীর অংশ গ্রহণের মাত্রা বিসৃত্বকরণ।

এ উপলক্ষে সোমবার বেলা ১০টায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর আয়োজনে উপজেলার পরিষদের সামনের রাস্তায় জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক ফেন্সি চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের নারী সদস্য ও বিভিন্ন স্তরের নারীনেত্রীদের সমন্বয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী নারী প্রতিনিধিরা তাঁদের বক্তব্যতে দাবী করে বলেন, নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি অনুযায়ী সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি সহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব ২০২৫ ইং সালের মধ্যে নিশ্চিত হবে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মমতাজ চৌধুরী, উপজেলা মহিলালীগের সভাপতি রাহেলা চৌধুরী ও সম্পদীকা রাজিয়া সুলতানা, অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফা খাতুন ও নিমাই সরকার প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31