IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> মান্দায় হালকা শীতে ভোটের আমেজ

মান্দায় হালকা শীতে ভোটের আমেজ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর মান্দা উপজেলার সবখানে বইছে ভোটের আমেজ। হেমন্তের হালকা শীতে চা ও ডিম খাওয়ার ধুম শুরু হয়েছে। হোটেল, রেস্তোরা ও চায়ের দোকানে প্রার্থীর কর্মি-সমর্থক ও ভোটারদের জমজমাট আলোচনায় তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ।

অনেকে আবার নিজের পছন্দের প্রার্থী নিয়ে তর্ক-বির্তকে জড়িয়ে পড়ছেন। তবে প্রতিক বরাদ্দ ও প্রচার-প্রচারণা শুরু না হলেও মোটরসাইকেল শোভাযাত্রা, দলবেঁধে মনোনয়নপত্র জমা দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে।

এবারের ইউপি নির্বাচনে উপজেলার ১৪ ইউনিয়নে আগামিকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ৪ নভেম্বর বাছাই ও ১১ নভেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। আগামি ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ করা হবে প্রার্থীদের মাঝে। কিন্তু আচরণ বিধি লঙ্ঘন করে প্রার্থীরা কর্মি-সমর্থক আর ভোটারদের নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। অনেককে আবার মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে।

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে হোটেল, রেস্তোরা, চায়ের দোকানসহ গ্রামগঞ্জের মোড়ে মোড়ে চলছে জমজমাট আড্ডা। পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের বিষয় তুলে ধরে সাফাই ও গুনকীর্তনে মেতে উঠছেন কর্মি-সমর্থক ও ভোটাররা। একই সঙ্গে হেমন্তের হালকা শীতে চা ও ডিম খাওয়ার ধুম পড়ে গেছে।

জানা গেছে, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন আওয়ামী লীগের অনেক বিদ্রোহী প্রার্থী। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে স্বতন্ত্র হিসেবে প্রত্যেক ইউনিয়নে এ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচনে অংশ নিচ্ছেন। জামায়াতের প্রার্থীরাও উপজেলার অন্তত চারটি ইউনিয়নে প্রার্থী দিতে পারেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

তেঁতুলিয়া ইউনিয়নের ভোটার হাবিবুর রহমান জানান, অনেকদিন পর ভোটারদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। পছন্দের প্রার্থী নিয়ে হইচই চলছে। তবে নির্বাচনের সমীকরণ নিয়ে মতামত প্রকাশ করছেন বেশির ভাগ ভোটার। নির্বিগ্নে ভোটদান নিয়েও শঙ্কা প্রকাশ করছেন অনেকে।

কশব ইউনিয়নের আরেক ভোটার আব্দুল জব্বার বলেন, হাট-বাজারসহ সবখানেই চলছে ভোটের হাওয়া। হালকা শীত হওয়ায় প্রচার-প্রচারণা জমাজমাট হবে। যোগ্য প্রার্থী বাছাইয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সুষ্ঠু নির্বাচন হলে ভোটের সমীকরণ এবার পাল্টে যেতে পারে। বেশিরভাগ জয় যেতে পারে স্বতন্ত্র প্রার্থীর ঘরে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, দলবেঁধে মনোনয়নপত্র জমা দেওয়া আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এ বিষয়ে সকল প্রার্থীদের সর্তক করে দেওয়ার পরও তাঁরা বিধিনিষেধ মানছেন না। আগামি ৬ নভেম্বর প্রার্থীদের নিয়ে একটি সভার আয়োজন করা হবে। এরপরও যদি কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31