ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : নানা আয়োজনে বগুড়ার নন্দীগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
স্বাগত বক্তব্য রাখেন, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর তানভীর হাসান।
আরও বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ মিলন ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।


