ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহের আলী মজিদ (৪৩) আর নেই। (ইন্না…. রাজিউন)। মেহের আলী মজিদ বুড়ইল ইউনিয়নের সিংড়া খালাস গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
শুক্রবার ৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


