IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> মান্দায় চাঁদাবাজির অভিযোগে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মান্দায় চাঁদাবাজির অভিযোগে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চাঁদাবাজির অভিযোগে নামধারী চার সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী একব্যক্তি। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

বাদির অভিযোগ, মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন আসামিরা। এতে পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

মামলার আসামিরা হলেন, সকালের সময় পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী বুলবুল আহমেদ, বাংলাদেশের আলোর রায়হান আলী, শ্যামবাজার ও বিশ্ব মানচিত্রের ফজলুল করিম সবুজ ও দৈনিক যুগান্তর থেকে অব্যাহতি দেওয়া আব্বাস আলী।

মামলার আরজি সূত্রে জানা গেছে, মামলার বাদি নুরুজামান রিপন উপজেলার গনেশপুর ইউনিয়নের সূর্যনারায়নপুর গ্রামের বাসিন্দা। তাঁর ছোটভাই নাজমুল হকের সঙ্গে মুঠোফোনে সদলপুর এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ২৫ জুন নাজমুল হক মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে ২৭ জুন মেয়েকে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেন নাজমুল হকের পরিবার। এনিয়ে ওই রাতে সমঝোতা বৈঠকে ছেলে-মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন উভয় পরিবার।

মামলার বাদি নুরুজ্জামান রিপন জানান, এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক বুলবুল আহমেদ ও রায়হান আলী মেয়ের বাবাকে সঙ্গে নিয়ে ২৮ জুন তাঁদের বাড়িতে আসেন। সাংবাদিকরা দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা, পুলিশে ধরিয়ে দেওয়াসহ বিভিন্ন হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। মানসম্মানের ভয়ে এসময় তাঁদের হাতে ২২ হাজার টাকা দেওয়া হয়। অবশিষ্ট ৭৮ হাজার টাকা দুইদিনের মধ্যে প্রদানের দাবি জানিয়ে চলে যান সাংবাদিকরা।

বাদি অভিযোগ করে বলেন, গত ৩০ জুন সাংবাদিক আব্বাস আলীর সহযোগিতায় একই দাবিতে মামলার আসামি রায়হান আলী ও ফজলুল করিম সবুজ তাঁদের বাড়িতে এসে আবারও ৭৮ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে সম্মানহানী ও পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দিয়ে চলে যান।

বিষয়টি নিয়ে মান্দা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে বিভিন্নভাবে টালবাহানা করে। পরে আদালতে মামলা করার পরামর্শ দেন। কিন্তু করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েন তিনি। পরবর্তীতে আদালতে বিচারিক কার্যক্রম চালু হলে উল্লেখিত চার আসামির বিরুদ্ধে নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ গত ১৮ জুলাই মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা নওগাঁ পিবিআই এর উপপরিদর্শক বাবুল আক্তার বলেন, মামলার তদন্তকাজ চলছে। আদালতে প্রতিবেদন দাখিলের আগে এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31