ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রাণীসম্পদ অফিস কর্তৃক হাওয়া ডেইরী ফার্মকে ১’টি পিকআপ ভ্যান গাড়ীর চাবি হস্তান্তর করা হয়েছে।
রোববার বেলা ১১’টায় উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর উপস্থিতে নাচোল উপজেলার সদর ইউনিয়নের আমজোয়ান গ্রামের “হাওয়া ডেইরী ফার্মের” সত্ত্বাধিকারী প্রোঃ শাহান আলির হাতে একটি পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ এর ভ্যাটেনারী সার্জন ডাক্তার শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. তাসলিমা খাতুন।
এনএটিপি প্রকল্প-২ এর সহযোগীতায় ও এআইএফ প্রকল্পে-৩ এর অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ প্রকল্পটি বাস্তবায়ন করেন।
পিকআপ ভ্যানের মোট মুল্য ১১লাখ ৬৪ হাজার, ৩শ, ৪৩’টাকা এর মধ্যে প্রকল্প থেকে সহযোগীতা করা হয়েছে ৫লাখ ৮১ হাজার টাকা। মোট প্রকল্পের বাকী অংশ টাকা প্রদান করেছে হাওয়া ডেইরী ফার্ম কর্তৃপক্ষ বলে ভ্যাটেনারী সার্জন নিশ্চিৎ করেছেন।


