IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> মান্দায় বিদ্রোহী প্রার্থীর দুইকর্মীকে পিটিয়ে জখম

মান্দায় বিদ্রোহী প্রার্থীর দুইকর্মীকে পিটিয়ে জখম

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু না হতেই বিদ্রোহী প্রার্থীর দুই কর্মিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া শহীদ বাজারে বিদ্রোহী প্রার্থীর কর্মিদের ওপর হামলার এ ঘটনা ঘটে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন, পাকুড়িয়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে হায়াত উদ্দিন (৪৮) ও মেহের আলীর ছেলে আয়নাল হক (৪৫)। ঘটনায় ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার বিদ্রোহী প্রার্থী আলতাজ উদ্দিন মান্দা থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাজ উদ্দিন পাকুড়িয়া এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। মাগরিবের নামাজের পর গণসংযোগ শেষ করে তিনি চলে যান। এর কিছু পরে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমনের ক্যাডার বাহিনি বিদ্রোহী প্রার্থী আলতাজ উদ্দিনের কর্মি হায়াত ও আয়নালের ওপর হামলা চালিয়ে মারপিট করে। তাঁদের চিৎকারে লোকজন এগিয়ে এলে সুমনের ক্যাডার বাহিনি ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

বিদ্রোহী প্রার্থী আলতাজ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘প্রচার-প্রচারণা শুরুই না হতেই নৌকার প্রার্থী সুমন তাঁর ক্যাডার বাহিনি লেলিয়ে দিয়ে আমার কর্মি-সমর্থকদের মারপিট করেছে। কর্মিদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিতসহ মান্দা থানায় অভিযোগ করেছি।’

মারপিটের অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলাম না। শুনেছি আমার কর্মি-সমর্থকদের সঙ্গে অপর পক্ষের গন্ডগোল হয়েছে। এ বিষয়ে আমিও থানায় অভিযোগ করেছি।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই প্রার্থীর পক্ষে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি অবহিত হয়ে দুই প্রার্থীকে ডেকে সর্তক করে দেওয়া হয়েছে। আগামিতে কোন প্রার্থী বাড়াবাড়ি করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31