IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> নির্মাণ সামগ্রী রেখে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করেছে ঠিকাদার

নির্মাণ সামগ্রী রেখে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করেছে ঠিকাদার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর আধিবাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ ও বারান্দা দখল করে নির্মাণ সামগ্রী রেখেছে ঠিকাদার। বিষয়টি জানতে চাইলে সাংবাদিকদের উপড় ক্ষিপ্ত স্কুলের প্রধান শিক্ষক।

জানা যায়, বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর আধিবাসী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও স্কুলের বারান্দায় প্রায় ৬ থেকে ৭ মাস ধরে স্কুলের ভবন তৈরির নির্মাণ সামগ্রী ফেলে দখল করে রাখা হয়েছে। এতে স্কুলের স্বাভাবিক কার্যক্রম বিঘœ ঘটছে। একই সঙ্গে স্কুলের শিক্ষার্থীদের মেধাবিকাশ ও ক্লাস রুমে চলাচল করতে পোহাতে হচ্ছে দূর্ভোগ। স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকার তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের নতুন অবকাঠামো তৈরির জন্য ঠিকাদার ইট, পাথর, রড, খোয়া, বালি, কাঠ ও বাঁশ সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে এসে বিদ্যালয়ের সমস্থ মাঠ, বারান্দা ও কিছু ক্লাস রুম দখল করে রেখেছে। এরপর করোনাকালীন দীর্ঘ ছুটির পর গত মাসে স্কুল খুলে দেওয়া হলেও এখনো পর্যন্ত নির্মাণ সামগ্রীগুলো সরানো হয়নি স্কুল মাঠ থেকে।

মাঠ জুড়ে এসব নির্মাণ সামগ্রী ফেলে রাখায় বিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিক্ষক-শিক্ষকাদের চলাচলের হচ্ছে বিভিন্ন ধরণের সমস্যা। প্রায় ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। নির্মাণ সামগ্রী রাখার ফলে শিক্ষার্থীসহ এলাকার উঠতি বয়সের কিশোর-তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সুমি, রুমা, পলাশ, রায়হান সহ বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষার্থী জানান, ‘করোনার মধ্যে বাড়ি থেকে বের হতে পারিনি। এখন স্কুল চালু হওয়ায় আমরা খুব খুশি। কিন্তু মাঠ জুড়ে ঠিকাদারের নির্মাণ সামগ্রীর জিনিসপত্র রাখায় আমাদের সারাক্ষণ শ্রেণিকক্ষেই আটকে থাকতে হয়। টিফিন বা অন্য সময় দৌড়ঝাঁপ বা একটু খেলাধুলা করবো সে সুযোগ পাচ্ছিনা। আমরা স্কুলের প্রাধান শিক্ষককে বারবার বলেছি কিন্তু কোন কাজ হয়নি। বলতে গেলেই তিনি বলেন আমাদের স্কুলের কাজ তাই সবাইকে সহযোগিতা করতে হবে।

স্থানীয় ক্রীড়ামোদি মিজান জানান, আগে আমরা মাঠে খেলাধুলা করতাম। কিন্তু মাঠটি এখন ঠিকাদারের দখলে থাকায় আমাদের খেলাধুলা চরমভাবে বিঘিœত হচ্ছে। মাঠে ইট, রড ও ইটের খোয়ার টুকরার কারণে খেলাধুলা করা যায় না।

এ বিষয়ে প্রধান শিক্ষক মামুনুর রশিদের সাথে কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের বলেন, ঠিকাদার বিদ্যালয়ের নতুন ভবন তৈরি করার জন্য নির্মাণসামগ্রী এনে বিদ্যালয়ের মাঠে রেখেছে তাতে আপনাদের সমস্যা কি। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করবে কি করবেনা সেটা আমরা বুঝবো। আপনি ক্ষিপ্ত হয়ে কথা বলছেন কেন ঠিকাদারের কাছে আপনার কোন সার্থ আছে নাকি বলে প্রশ্ন করলে তিনি নরম শুরে বলে আমার কেন সার্থ থাকবে।

পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমি নিজেও দেখেছি। গত মাসের ২২ তারিখে কাজ শুরুর কথা ছিল কিন্তু ঠিকাদার কাজ শুরু করেনি।

এ বিষয়ে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাইদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজস্ব থেকে অর্থ না পাওয়ায় ঠিকাদার কাজ করতে পারেনি। ঠিকাদার নির্মাণ সামগ্রী রেখে স্কুলের খেলার মাঠ দখল করে রেখেছে কেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, আমি ঠিকাদার কে আজই চিঠি দিয়ে বিষয়টি জানাবো।

তিনি আরো বলেন, ঠিকাদার স্কুলের খেলার মাঠে কেন নির্মাণ সামগ্রী রাখবে। তিনি অন্য জায়গা ভাড়া নিয়ে নির্মাণ সামগ্রী রাখবে। বিদ্যালয়ের সমস্যা কেন সৃষ্টি করবে। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. টি. এম. জিল্লুর রহমান বলেন, মাঠে নির্মাণ সামগ্রী রাখায় শিক্ষার্থীদের খেলাধুলায় ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঠিকাদারকে কয়েক দিন আগেও মালামাল সরিয়ে নিতে বলেছি। আমি আবারও তাদের সঙ্গে কথা বলব, যেন তারা দ্রুত সব কিছু সরিয়ে নেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31