ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা থানার নতুন ভবন উদ্বোধন করলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ।
সোমবার (৮ নভেম্বর) বিকালে পত্নীতলা থানা চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার।
আরও উপস্থিত ছিলেন, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝর্ণা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি অভিভাদন গ্রহণ করেন, থানা চত্বরে একটি পলাশ গাছের চারা রোপণ করেন, নাম ফলকের মোরক উন্মোচন করে ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


