IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> ‘আইন কি গরিবের জন্য বরাদ্দ নাই’ প্রশ্ন তুলে গৃহবধূর সংবাদ সম্মেলন

‘আইন কি গরিবের জন্য বরাদ্দ নাই’ প্রশ্ন তুলে গৃহবধূর সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে “আইন কি গরিবের জন্য বরাদ্দ নাই” প্রশ্ন তুলে সংবাদ সম্মেলন করেছে রাজাকারের বংশধর কর্তৃক নির্যাতনের শিকার ও সর্বস্ব হারানো এক অসহায় গৃহবধূ।

সোমবার সকাল ১০ টায় উপজেলার মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার শহিদুল ইসলামের স্ত্রী রুমিছা আক্তার।

রুমিছা আক্তার তার লিখিত বক্তব্যে জানায়, রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের কুখ্যাত রাজাকার পরিবারের সন্তান উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বিউটিশিয়ান রিমু রাজাপুর সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াসমিন মুন্নির সহায়তায় ৪ নভেম্বর সকালে ভাড়াকরা এক থেকে দেরশত নারী পুরুষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে অবৈধ প্রবেশ করে তাদের বেধে রেখে ২০ বছরের বসবাস করা বসতঘর ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এসময় এলাকাবাসী ভয়ে সামনে আসতে না পারলেও ওই ভয়ংকর দৃশ্য মোবাইলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে দেয়।

১৯৭১ সালে বাংলাদেশের অসহায় মানুষের উপরে পাক বাহিনীর করা বর্বরোচিত হামলাকে মনে করিয়ে দেয়ার মত ঘটনা ঘটার পরেও থানায় মামলা দিতে গেলে পুলিশ প্রথমে মামলা নিতে না চাইলেও পরে একটি চুরি মামলা রুজু করে যাতে বিভিন্ন মহল থেকে দেয়া তাদের ব্যাক্তিগত শত্রুদেরকেও এই মামলায় আসামি করা হয়।

রুমিছা আরো জানায়, আমরা মূর্খ মানুষ, লেখাপড়া জানিনা। সেই সুযোগে পুলিশ একটা চুরি মামলার দরখাস্ত লিখে তাতে কৌশলে আমাদের থেকে স্বাক্ষর নেয়। পরে আমরা মামলার কাগজ অন্য লোকদের দেখালে তারা মামলাটি চুরি মামলা হয়েছে বলে আমাদের জানায়।

যেখানে দিনের বেলায় পরিবারের সবাইকে বেধে রেখে ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে গেলো সেখানে কোন অশুভ শক্তির ইশারায় পুলিশ ভাংচুর ও লুটের ঘটনাকে চুরির মামলা হিসেবে রেকর্ড করল তা কারোর জানা নেই। তাইতো রুমিছার জিজ্ঞাসা আইন কি শুধু টাকা ওয়ালাদের জন্য? গরীবরা কি সঠিক বিচার পাবেনা? কেন গরীবরা আইনের সহায়তা থেকে বঞ্চিত?

রুমিছা আক্তার আরও জানায়, বসতঘর হাড়িয়ে খোলা আকাশের নিচেই পরিবার নিয়ে বসবাস করছি। ঠান্ডায় খোলা আকাশের নিয়ে থাকতে কষ্ট হচ্ছে কিন্তু ঘর ঠিক করার আগেই রাজাকারের নাতনী ও রাজাকারের মেয়ে চন্দ্রিমা রিমু ৭ নভেম্বর আমার জমিতে গিয়ে ১৪৫ জারি করে আমাদের খুন জখমের হুমকি দিয়ে আসে।

চন্দ্রিমা রিমু তাদের মাথা গোজার ঠাই নিশ্চিহ্ন করেছে। এখন রুমিছাদের দুনিয়া থেকে চিরতরে শেষ করার পায়তারা করছে। তারা এই রাজাকার পরিবারের হাত থেকে বাঁচতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কমনা করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31