IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে সবজির চড়া দাম, বিপাকে ক্রেতারা

চাঁপাইনবাবগঞ্জে সবজির চড়া দাম, বিপাকে ক্রেতারা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বাজারে এসেছে শীতকালীন শাক-সবজি, সেইসাথে বিক্রি হচ্ছে চড়া দামে। বিক্রেতারা বলছেন, বাজারে শীতের সবজি এলেও তা পর্যাপ্ত নয়। তবে, সরবরাহ বাড়লে দাম কমতে পারে। চড়া দামের কারণে চাহিদানুযায়ী ক্রেতারা সবজি ক্রয় করতে পারছেন না।

বাজার স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ নেয়ার কথা বলছেন ক্রেতারা। ফুলকপি, পাতাকপি, গাজর, পটল, বেগুন, বরবটি, কাঁচা কলা, ঢেঁড়স, তরই, করলা, শিমসহ প্রায় সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা বলছেন, শীতের সবজির দাম কমতে আরও কিছুদিন সময় লাগবে।

মঙ্গলবার জেলা শহরের প্রতিটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি ফুলকপি ৬০-৭০ টাকা, পাতাকপি কেজি প্রতি ৪০-৪৫ টাকা, টমেটো ১২০-১৩০ টাকা, গাজর ১৫০-১৬০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, ঘিওন বেগুন কেজি প্রতি ৮০-৮৫ টাকা, শিম ১০০-১১০ টাকা, জালি পিস প্রতি ৩৫ টাকা, পটল ৩৫-৪০ টাকা, দেশী করল্লা ৯০-১০০ টাকা, মূলা ৩০-৩৫ টাকা কেজি, কাঁচা কলা ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির দামও আগের তুলনায় বাড়তি।

এদিকে, সোয়াবিন (৫ লিটার) তেল ৭০০/৭১০ টাকা দরে বিক্রি হচ্ছে। পুরাতনবাজার ও মডার্ন মার্কেট সংলগ্ন কাঁচাবাজারের সবজি বিক্রেতা শামিম হোসেন ও বাদশা জানান, বর্তমানে সবজির সরবরাহ কম থাকায় সাধারণত এ সময়ে দাম বাড়তি থাকে। তবে, সবজির দাম শিগগিরই নাগালের মধ্যে চলে আসবে।

ক্রেতারা বলছেন, সবজির দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। চাহিদানুযায়ী সবজি ক্রয় করাও সম্ভব হচ্ছে না। তাদের অভিযোগ বাজারে মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা এ ধরনের সুযোগ নিচ্ছে। ক্রেতা সেলিম হোসেন বলেন, বাজারে শীতের সব ধরনের সবজি থাকলেও চড়া দাম রয়েছে, এতে করে ক্রেতাদেরকে বাড়তি টাকা গুনতে হচ্ছে।

বাজারে প্রশাসন অভিযান চালালে দাম সহনীয় পর্যায়ে আসবে। এ বিষয়ে কৃষি বিপণণ অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, শীত না গরম এ দো-টানায় সবজি বাজারে রয়েছে। পুরো শীতকালিন সময়ে সবজি বাজারে আসলে দাম সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে।

এ জেলায় শাক-সবজি বিভিন্ন জেলা থেকে আসে। পরিবহনে ভাড়া বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়তে পারে। বাজারে এসময় টান পড়ে, তারপরও বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31