ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীনদের বরণ ও ২০২১সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে স্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম. হাসান ও রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তোফায়েল আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা সমাজসেবা অফিসার আল গালিব, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, আমার বাড়ি আমার খামার (পল্লী সঞ্চয় ব্যাংক) এর উপজেলা সমন্বয়ক হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও অভিবাবকগণ।
বিদায়-বরণ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


