IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে এখনও মিলছে কাটিমণ আম

চাঁপাইনবাবগঞ্জে এখনও মিলছে কাটিমণ আম

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সম্প্রতি আমের মৌসুম শেষ হলেও আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এখনও মিলছে সুস্বাদু জাতের কাটিমণ আম। এ আম জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। কৃষকরা বলছেন মৌসুমের আমের দাম না পাওয়ায় এ জাতের আম চাষ করছেন তারা।

জেলার সদর উপজেলার জামতলা এলকায় আলমের আম বাগানে গিয়ে দেখা যায় এই অসময়েও গাছে গাছে দুলছে নাবি জাতের এ বারোমাসী আম। কিছু কিছু গাছে এখনো আসছে মুকুল। অনেক গাছে আম পেড়ে এরইমধ্যে বিক্রি করেছেন তিনি।

কাটিমণ আমচাষি আলম বলেন, গত বছর এ সময় ১০ বিঘা জমিতে কাটিমণ জাতের আমের গাছ লাগিয়েছিলাম। এবার প্রায় গাছেই মুকুল এসেছিল কিন্তু গাছ বড় করব বলে আম নেয়ার ইচ্ছা না থাকায় মুকুল ভেঙে দিয়েছিলাম। তবুও কিছু মুকুল থেকে গেছিল সেই মুকুল থেকে ১ মণ আম হয়েছে। বিক্রি করেছি ২০ হাজার ৫০০ টাকায়। আশা করছি সামনে বছর অনেক আম বিক্রি করতে পারব।

তিনি বলেন, আমি কাটিমণ আমের সঙ্গে বারি-৪, আম্রপালি, ব্যানানা, গৌড়মতি আম চাষ করছি এবং এগুলোর চারা করেও বিক্রি করে থাকি।

সোভন নামে আরও এক চাষি বলেন, প্রায় বিশ বিঘা জামিতে কাঠিমণ আমের বাগান গড়ে তুলছি। তবে গাছ বড় করব বলে আম নিই না। মুকুল এলেই ভেঙে দিই। কিছুদিন বাগানে না যাওয়ায় কিছু গাছে এবার আম হয়েছিল আর কিছু গাছে আম আছে। গত ৫ দিন আগে ৪৫০ টাকা কেজি দরে ৩৫ কেজি আম বিক্রি করেছি।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, কাটিমণ আম নাবি জাতের। এ বারোমাসী আম এখন পর্যন্ত এ জেলায় প্রায় ১০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। যেহেতু এটা অসময়ে পাওয়া যায় সেহেতু দাম খুব বেশি হয় এবং খেতে খুব স্বসাদু হয়। তাই চাহিদা অনেক বেশি। আর অন্য আমের দাম কম পাওয়ায় এ আম চাষে ঝুঁকছেন অনেক চাষি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31