IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> আহসানউল্লাহ মাষ্টার ছিলেন মানুষ গড়ার কারিগর : ওয়াদুদুর

আহসানউল্লাহ মাষ্টার ছিলেন মানুষ গড়ার কারিগর : ওয়াদুদুর

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ৭১তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সকল ছাত্র, ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কলেজ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অধ্যক্ষ ওয়াদুদুর রহমান শিক্ষার্থীদেরকে বলেন, শহীদ আহসান উল্লাহ মাষ্টার ছিলেন একজন মানুষ গড়ার কারিগর। তিনি ১৯৫০ সালের ৯ই নভেম্বর তৎকালীন ঢাকা জেলার পুবাইল ইউনিয়নের হায়দারাবাদ গ্রামে জন্মগ্রহন করেন। শিক্ষাজীবনের শুরু হায়দারাবাদ প্রাথমিক বিদ্যালয়ে ও টঙ্গী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন তিনি। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ঘোষিত বাঙালির মুক্তির সনদ ছয় দফা দাবি নিয়ে ছাত্রছাত্রীরা যখন রাজপথে, তখনো আহসানউল্লাহ সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন। ১৯৬৫ সালে এসএসসি পাশ করে তৎকালীন কায়েদে আজম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হন। ১৯৭০ সালে ডিগ্রী পাশ করে আহসানউল্লাহ টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া হাই স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করে (১৯৭৭-১৯৮৪) সহকারী প্রধান ও (১৯৮৪-২০০৪) সাল পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। তিনি টঙ্গী শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।

তিনি আরও বলেন, ১৯৮৩ ১ম ও ১৯৮৮ সালে পুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতির ও আহসানউল্লাহ মাস্টার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) চেয়ারম্যান ছিলেন। তার জ্যেষ্ঠ ছেলে জাহিদ আহসান রাসেল বর্তমানে জাতীয় সংসদের সদস্য, ছোট ছেলে জাবিদ আহসান সোহেল বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয়েছিলেন আহসানউল্লাহ মাস্টার। ঘটনার পরদিন তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় হত্যা মামলা করেন যা বর্তমানে সুপ্রীম কোর্টে বিচারাধীন রয়েছে। তার নাম অনুসারে গাজীপুর এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মান (স্নাতক) ছাত্র হল ও ডুয়েটের অডিটোরিয়ামের নাম করণ করা হয়েছে, এবং ২০১৩ সালে টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম নির্মিত হয়েছে। এছাড়াও টঙ্গীতে তার স্মৃতিতে শহীদ আহসান উল্লা মাষ্টার উড়াল সেতু ও আহসান উল্লা মাষ্টার জেনারেল হাসপাতাল নামে একটি হাসপাতাল রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31