IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় ৩ জনের প্রাণহানী

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় ৩ জনের প্রাণহানী

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নরসিংদীতে সহিংসতার মধ্য দিয়ে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল বাশঁগাড়ি ইউনিয়নে নির্বাচনে প্রতিপক্ষের হামলায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোরে বাশঁগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সহিসংতায় হতাহত এই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

নিহতরা হলেন- বাশঁগাড়ি গ্রামের হিকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪৫), একই এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৭)।

তাদের মধ্যে সালাউদ্দিন ও জাহাঙ্গীর বাশঁগাড়ি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাতুল হাসান জাকির সমর্থক। নিহত দুলাল বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আশ্রাফুল হকের সমর্থক বলে জানা গেছে।

এদিকে বেলা ১১টার দিকে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাইফুল নামে এক জনের মাথা ফেটে যায় এবং বেশ কয়েকজন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া এর আগে একজন নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন।

নরসিংদীর সদর ও রায়পুরা উপজেলার ১২টি ইউনিয়নের ১১৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নির্বাচনে চেয়ারম্যানে পদে মোট ৬৪ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫২জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31