ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম মোশাররফ হোসেনের ১১ তম মৃত্যু বার্ষিকী।
বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর শ্বশুর তিনি। ২০১০ সালে এই দিনে (১৩ নভেম্বর) সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লায় নিজ বাড়িতে ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে মারা যান।
মরহুমের মেয়ে বগুড়া জেলা পরিষদের সদস্য মঞ্জু আরা বেগম ও ছেলে আওয়ামী লীগ নেতা মনোয়ার জাহিদ রোকন জানান, ১৯৮৫ সালের ২৫ মে তিনিই প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আজ ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাঁতাহার মহল্লায় নিজ বাড়িতে শনিবার বাদ জোহর তার আত্মর মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।


