ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম নিয়ামতপুর উপজেলায় যোগদান উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, ওসি (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও বিডিও’র নির্বাহী পরিচালক আকতার হোসেন, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হাসান রানা, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক শাহজামাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি জাবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহান সা, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, সদস্য সিরাজুল ইসলাম, নূরুন নবী, ইমরান ইসলাম, শাকিল আহমেদ, মেহেদী হাসান, সাগর দাস প্রমুখ।


