IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় লেখালেখি বিষয়ক কর্মশালা

পত্নীতলায় লেখালেখি বিষয়ক কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : “লিখতে লিখতে লেখিয়ে” স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ নভেম্বর) জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে বেসরকারি স্বেচ্ছাব্রতি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে দিনব্যাপি কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষিত ইউনিয়ন সমন্বয়কারী এবং ফ্যাসিলিটেটরদের নিয়ে কর্মশালার মধ্যদিয়ে সফলতার গল্প, বিভিন্ন ইতিবাচক পরিবর্তনের ঘটনা এবং সামাজিক উদ্যোগ মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার আকাংখা নিয়ে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

৬জন তরুণী এবং ১৪জন তরুণের অংশগ্রহণে কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, পিওর আর্থের কমিউনিশেন লিড মিতালী দাশ। এসময় দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণ করে নিজেদের সামর্থ্যের বিকাশ ঘটেছে এবং দৃষ্টিশক্তি সঠিক স্থান ও ব্যক্তির প্রতি নিবন্ধের সুবিধা হবে বলে অংশগ্রহণকারীরা মনে করে।

কর্মশালার অংশগ্রহণকারী পত্নীতলা উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিল বলেন “আমরা আজকে নিজেদের নতুনভাবে আবিষ্কার করলাম। ঘটনা এবং সফলতা তুলে ধরার সুযোগ আমাদের আছে। আমরা মূলধারার মিডিয়ার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে কোন ঘটনা বা সফলতা তুলে ধরতে হবে তার সূত্র শিখলাম। এলাকার ইতিবাচক পরিবর্তন আমরা বলিষ্ঠভাবে মিডিয়ায় তুলে ধরবো।”

আদিবাসি শিক্ষার্থী ইলিমা সরেন বলেন “আমরা নানান চ্যালেঞ্জের মধ্যদিয়ে জীবনযাপন করে আসছি। আমাদের কথা কেউ ইতিবাচকভাবে তুলে ধরে না। সমাজে আদিবাসিদের সম্পর্কে নেতিবাচক অনেক ধারণা প্রচলিত আছে। আমি দায়িত্ব নিয়েছি সমাজের সকল প্রতিবন্ধকতা তুলে ধরে নিরব সংস্কারকের ভূমিকা পালন করবো।” কর্মশালার আয়োজক দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমানও অংশগ্রহণকারীদের সাথে সুর মিলিয়ে নিজেদের সক্ষমতা এবং সামাজিক দায়বন্ধতার কথা তুলে ধরেন।

কর্মশালার সহায়ক মিতালী দাশ বলেন, “কেউ কাউকে পরিবর্তন করতে পারে না। আমরা নিজেদের পরিবর্তন করতে পারলে সমাজের পরিবর্তন অবশ্যম্ভাবী। মিডিয়াকে ব্যবহার করে এ পরিবর্তন ঘটানো খুব সহজ। আপনাদের যে উদ্যম এবং অঙ্গিকার তা বাস্তবায়িত হলে আমাদের শ্রম স্বার্থক হবে।” দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ তৃণমূলে নাগরিকদের সংগঠিত ও ক্ষমতায়িতকরণের মাধ্যমে স্থানীয় সুশাসন নিশ্চিত করে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কাজ করছে।

তিনি আরও বলেন, সম্প্রতি পরিবেশ সুরক্ষায় পিওর আর্থের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে চারকোল উৎপাদন ও বাজারজাতকরণ প্রশিক্ষণ এবং স্টার্ট আপ হিসেবে ৮জন উদ্যোক্তাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। কর্মশালার অংশগ্রহণকারীরা সফলতা তুলে ধরার মধ্যদিয়ে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংগঠন দুটি মনে করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31