IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে ভোট পুন:গননা ও গেজেট প্রকাশ স্থগিতের দাবিতে আ.লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

গোমস্তাপুরে ভোট পুন:গননা ও গেজেট প্রকাশ স্থগিতের দাবিতে আ.লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ১১ নভেম্বর ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ৩ টি কেন্দ্রের ভোট গণনায় ব্যাপক কারচুপি, ভোট পুন:গননা ও গেজেট প্রকাশ স্থগিত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনসারুল হক।

মঙ্গলবার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, চৌডলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এরফান আলী চুটু, ওই তিন কেন্দ্রের পোলিং এজেন্ট যথাক্রমে জুবায়ের হোসেন, ইসরাইল হোসেন, নাসিমুউদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে আওয়ামী লীগ প্রার্থী আনসারুল হক বলেন, নির্বাচনে ব্যালটপেপার এজেন্টেদের সামনে গণনা করার কথা থাকলেও তা না করে মোমিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রতিকের এজেন্টের সাক্ষর গণনার আগে নিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এছাড়া নন্দলালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহন চলাকালীন সময়ে নৌকার এজেন্টদের বের করে দেয়া হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা নিয়ে গড়িমসি শুরু করে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা। এক পর্যায়ে ওই তিন কেন্দ্র এলাকার ভোটাররা উত্ত্বেজিত হয়ে ওঠলে পুলিশের সহযোগীতায় ভোট গণনা না করে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম উপজেলা নির্বাচন অফিসে নিয়ে আসা হয়। পরবর্তীতে আমি উপজেলা সভাকক্ষে ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্রে উপস্থিত হয়ে ওই তিনটি কেন্দ্রের ভোট গণনার জন্য রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন করি। কিন্তু অজ্ঞাত কারনে রিটার্নিং অফিসার ভোট গণনা ছাড়ায় স্বতন্ত্র প্রার্থী (আনারস) গোলাম কিবরিয়াকে চৌডালা ইউনিয়নের চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত করে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনারবাংলায় সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা কার্যকর ও গণতান্ত্রিক ব্যবস্থা সম্মুন্নত রাখার স্বার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণসহ ভোট পুন:গননা ও গেজেট প্রকাশ স্থগিত রাখার ব্যবস্থা গ্রহণের আবেদন করছি।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার সিরাজুল ইসলাম জানান, এ সংক্রান্ত কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে প্রার্থীদের কোন অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইবুনালে আবেদন করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31