IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত ২২

শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত ২২

ধূমকেতু প্রতিবেদক, শার্শা: যশোরের শার্শায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ডিহি ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ২২ জন। দু’পক্ষের এমন ভয়াবহ পরিস্থিতিতে এলাকায় অশান্তি বিরাজ করছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে ডিহি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুই ইউপি সদস্য প্রার্থী খানজাহান আলী ও কামরুজ্জামান জজ মিয়ার কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ডিহি ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের শিশুতলার মোড় নামক স্থানে মোরগ প্রতীকের খানজাহান আলী ও তালা মার্কার কামারুজ্জামান জজ মিয়ার কর্মী-সমর্থকরা নিজ নিজ নির্বাচনী কার্যালয়ে অবস্থান করছিলেন। এর মধ্যে খানজাহান আলীর সমর্থকরা দক্ষিণপাড়ায় ভোট চাইতে গেলে কামরুজ্জামানের সমর্থকরা তাদেরকে রাতে ভোট চাইতে নিষেধ করেন। এতে খানজাহান আলীর সমর্থকরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া করে।

এ সংবাদ খানজাহান আলী ও জজ মিয়া কর্মী সমর্থকরা জানতে পারলে উভয়পক্ষ কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে খানজাহান আলীর নির্বাচনী অফিসের পাশেই রাখা ইট ও লাঠিসোটা নিয়ে জজ মিয়ার নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় তারা।

দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের নির্বাচনী কার্যালয়ে ভাংচুরও করা হয়। সংঘর্ষে কামরুজ্জামান জজ মিয়ার কর্মী সমর্থক পণ্ডিতপুর গ্রামের মতিয়ার রহমান (৪০), আমির আলী কবিরাজ (৬৫), জাকির হোসেন (৩৬), ইউসুফ (৩২), আনোয়ার (৫০), আলাল (৩২), চন্দ্রপুর গ্রামের আনসার আলী (৫৫), তরিকুল ইসলাম (২৬)সহ আরও ৭ জন আহত হন।

খানজাহান আলীর কর্মী-সমর্থকদের মধ্যে পণ্ডিতপুর গ্রামের রুবেল (৩৫), আঃ হালিম (৫৫), খলিশাখালী গ্রামের মিশির (৫৬) সজিব (২৫), জয়নাল (৪০), শাহিন আলম (৫০), চন্দ্রপুর গ্রামের মনির হোসেন মধু (৩৭) আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জজ মিয়ার ৮ জন এবং খানজাহান আলীর ২ কর্মী-সমর্থককে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জজ মিয়ার ২ জন সমর্থককে আশংকাজনক হওয়ায় ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

গোড়পাড়া পুলিশ ক্যাম্প ও শার্শা থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ডিহির ৪নং ওয়ার্ড পণ্ডিতপুর গ্রামের মেম্বর প্রার্থী কামরুজ্জামান জজ মিয়া ও খানজাহান আলীর কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

তাদেরকে থানায় ডেকে লিখিত মুচলেকা নেয়া হয়েছে, তারা পুনরায় এমন ঘটনা আর ঘটাবেন না বলে অঙ্গীকার করেছেন, জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31