IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

মান্দায় নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মারা যান তিনি। ঘটনার পর সতিহাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘাত এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মৃত যুবকের নাম এমরান হোসেন রানা (৩৬)। তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হানিফ উদ্দিন মন্ডলের পাঁচকর্মী ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর তিন কর্মী আহত হন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বাবুল চৌধুরীর কর্মী এমরান হোসেন রানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান।

নিহত এমরান হোসেন রানার মা রেজিয়া বিবি বলেন, তাঁর ছেলে কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না। সে বাবুল চৌধুরীর বিআর সুপার পরিবহণের সুপারভাইজার ছিল। নির্বাচনী সহিংসতায় আহত হয়ে সে মারা যায়। ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় নৌকার প্রার্থী হানিফ উদ্দিন মন্ডলের পক্ষে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। কিস্তু স্বতন্ত্র প্রার্থী বাবুল চৌধুরীর পক্ষে কোন মামলা করা হয়নি। নিহত রানার মৃত্যুর ঘটনায় এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, সতিহাট এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31