IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> মদের সাথে প্রেম উছমানপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর

মদের সাথে প্রেম উছমানপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর

ধূমকেতু নিউজ ডেস্ক : মদের বোতল নিয়ে মনের সুখে গান গাইছেন আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নিজাম ক্বারী মদের বোতল নিয়ে মনের সুখে গান গাওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

জানা যায়, শুক্রবার দুপুরের দিকে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, মদের বোতলকে সামনে রেখে গলা ছেড়ে গান গাইছেন উপজেলার ৪ নং উছমানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নিজাম ক্বারী। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে নিজাম ক্বারী গলা ছেড়ে সাগর কুলের নাইয়া নামে একটি পল্লীগীতি গাইছেন। গান গাওয়ার সময় তার সামনের টেবিলে একটি মদের বোতল ও গ্লাস দেখা যাচ্ছে।

আগামী ২৮ নভেম্বর কুলিয়ারচর উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওইদিন উছমানপুর ইউনিয়ন পরিষদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে নিজাম ক্বারী বলেন, এসব ভিডিও ভুয়া। কোনো মদের বোতল ছিল না। নির্বাচনী প্রচারণায় সভা, আড্ডা হয়েই থাকে। এডিট করে গোপনে কেউ এসব ছড়িয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31