ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বজ্রপাত থেকে দুর্ঘটনা রোধে ১ হাজার তালবীজ রোপন করা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ফতেপুর-মাতাজি রোডে ১ হাজার তালবীজ রোপন কাজের উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার হাফজা খাতুন ইলা।
এসময় উপস্থিত ছিলেন, তালবীজ রোপনকাজে সহযোগিতা করেন আনসার ও ভিডিপি সদস্য রেজুয়ান, আবু মুছা, আবু কাহার উমার আলী, সাংবাদিক মেহেদী সরকার প্রমুখ।
চলতি সপ্তাহের মধ্যেই উল্লেখিত পরিমান চারা রোপন সম্পন্ন করা হবে বলে আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news