IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সীমান্তে হত্যাকাণ্ড দুই দেশের জন্যই দুঃখ ও লজ্জাজনক

সীমান্তে হত্যাকাণ্ড দুই দেশের জন্যই দুঃখ ও লজ্জাজনক

‌ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত ও বাংলাদেশ সরকার চায় না সীমান্তে একটি লোকও মারা যাক। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে, বিজিবি-বিএসএফ পর্যায়ে আলাচনা ও বৈঠক হয়েছে কেউই যাতে মারা না যায়। এত কিছু হবার পরও সীমান্তে দুঘর্টনা ঘটছে। এটি বাংলাদেশের জন্য দু:খজনক ও ভারতের জন্য লজ্জাজনক। কারন তাদের অনেক নিরাপত্তার লোক আছে, কেন তাদের কাছে এ বাণী পৌঁছায় না।

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের প্রচেষ্টায় পৃথিবীর সব দেশ এক বাক্যে স্বীকার করেছেন রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায়। ইতিমধ্যে কনন্সেসাস রেজুলেশন পাশ হয়েছে। এতে আমরা বিশ্বাস করি রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর আরো চাপ পড়বে।

মন্ত্রী আরো বলেন, মিয়ানমার আমাদের কখনো বলেনি তারা রোহিঙ্গাদের ফেরত নিবে না। তারা আমাদের সাথে চুক্তি করেছে যে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে। তারা যাতে স্বেচ্ছায় যায় সেই পরিবেশও সৃষ্টি করবে। আজ ৫ বছর পার হলেও মিয়ানমার তাদের কথা রাখেনি। আমরা আশা করি আগামীতে তারা তাদের কথা রাখবে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে।

পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন এক লক্ষ রোহিঙ্গাদের ভাসানচরে নেয়া হবে। কারন কুতুপালং খুব ভীড়ের জায়গা অনেক লোক মারা যায়। বিশেষ করে ভূমি ধস, অতি বৃষ্টি ও পাহাড় ধস হয় তখন অনেক লোক মারা যায়। তাদের মৃত্য যাতে কমানো যায় সেজন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এক লক্ষ রোহিঙ্গাদের ভাষানচরে নেয়া হবে। সেজন্য সাড়ে ৩’শ মিলিয়ন টাকা খরচ করে বাড়ি-ঘর তৈরী করে দেয়া হয়েছে। কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়েছে মাত্র সাড়ে ১৮ হাজার।

এ কে আব্দুল মোমেন আরো বলেন, এ মাসেই রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া শুরু করা হবে। সেখানে যাদের আমরা নিচ্ছি তারা সেচ্ছায় যাচ্ছে। কাউকে জোর করে নেয়া হচ্ছে না। তারা ওখানে গেলে কিছু কাজ কর্ম করতে পারবে। বর্তমানে যেখানে রয়েছে সেখানে অনেকেই মাদক বা অপরাধে সম্পৃক্ত হয়ে পড়েছে। যা তাদের জন্য খারাপ আমাদের দেশের জন্য খারাপ। তবে আমাদের অগ্রাধিকার থাকবে তারা যাতে নিজ দেশে ফিরে যায়।

মন্ত্রী আরো বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন লোক দাবি তুলেছেন সীমান্তে যেন একটি লোকও মারা না যায়। ভারত হোক আর বাংলাদেশই হোক কোন লোকের সীমান্তে মৃত্যু চাই না। আমরা আশা করি ভারত ও পশ্চিমবঙ্গ সরকার এবং জনগন একসাথে কাজ করবে যাতে আমরা মৃত্যুশূন্য সীমান্ত গড়তে পারি।

এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31