IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> সান্তাহারে ট্রাফিক পুলিশ মোতায়েনে আলোচনা সভা

সান্তাহারে ট্রাফিক পুলিশ মোতায়েনে আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : যানজট মুক্ত শহর চাইলে প্রথমেই ট্রাফিক আইন মেনে চলতে হবে। ট্রাফিক আইন মেনে চললে কিছুটা হলেও শহরের যানজট নিরসন হবে।

সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে বগুড়ার আদমদীঘির সান্তাহারে যানজট নিরসনে ট্রাফিক মোতায়েন অনুষ্ঠানে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যানজট নিরসন এবং বৈধভাবে গাড়ি চালানো নিশ্চিত করতে পৌর শহরে একজন সার্জেন্ট ও দুইজন ট্রাফিক পুলিশ দেয়া হয়েছে। ফলে একদিকে যেমন যানজট নিরসন হবে অন্যদিকে সরকারের রাজস্ব বাড়বে।

থানার ওসি জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

এসময় উপস্থিত ছিলেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, আবদুল কুদ্দুস, আলাউদ্দীন, কামরুল ও সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, রেলগেটটি ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টায় বন্ধ রাখা আর ট্রাফিক পুলিশ না থাকায় প্রায় সময় যানজট লেগে থাকতো। ট্রাফিক পুলিশ মোতায়েন করায় পৌর শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31