IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ৮ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ৮ লাখ ছাড়াল

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের উহান থেকে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে।

 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে ৮ লাখ ১ হাজার ৪৪৭ মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ ৫১ হাজার ২৩২ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১ কোটি পৌনে ৪৮ লাখ রোগী।

 

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বৈশ্বিক এ মহামারিতে মৃতের সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৫৬ জন। এর বিপরীতে সংক্রমিত ২ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১৭৮ জন।

 

প্রাণহানি ও আক্রান্তের হিসেবে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় দেশটিতে ৭৫ হাজার ৬৭৪ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৪৫ হাজার ৬৯৭।

 

তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করা ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৩৫৮ জনের। তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৬১০ জনের। আর ৫৫ হাজার ৭৯৪টি মৃত্যু নিয়ে মেক্সিকোর পরই আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।

 

এই তালিকার পঞ্চম স্থানে আছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। সেখানে ৪১ হাজার ৫০৯ জন মারা যান। প্রাণহানির তালিকায় ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে ইউরোপের আরও দুই দেশ ইতালি এবং ফ্রান্স। দেশ দুটিতে যথাক্রমে ৩৫ হাজার ৪৩০ জন ও ৩০ হাজার ৫০৮ জন মারা গেছেন।

 

প্রাণহানির মতো সংক্রমণের দিক থেকেও শীর্ষ যুক্তরাষ্ট্রের পর অবস্থান ব্রাজিলের। দেশটিতে সাড়ে ৩৫ লাখের বেশি লোকের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। প্রায় ৩০ লাখ নিয়ে শনাক্তের তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত। চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় এই সংখ্যা অন্তত সাড়ে নয় লাখ। ছয় লাখ ৩৫ হাজার জন নিয়ে পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। পৌনে ছয় লাখ নিয়ে সংক্রমণ শনাক্তের ষষ্ঠতম স্থানে আছে লাতিন আমেরিকার দেশ পেরু। তালিকায় সপ্তম স্থানে থাকা মেক্সিকোতে এই সংখ্যা সাড়ে পাঁচ লাখ।

 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, দেশটিতে চার হাজার ৭১০ জন এই ভাইরাসে মারা গেছেন। সংক্রমিত হয়েছেন ৮৯ হাজার ৬৪২ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31